ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মোহামেডানকে হারিয়ে বসুন্ধরার বড় জয়

ads

ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান লিমিটেডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বর্তমানরা চ্যাম্পিয়নরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে ৪-১ গোল ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।


মোহামেডানের রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ক্রসে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা হেডে জাল খুঁজে নেন।


২২তম মিনিটেই সমতায় পেরে মোহামেডান। মোহাম্মদ আতিকুজ্জামানের থ্রো ইন আনিসুর রহমান জিকো ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সের জটলার ভেতর থেকে দারুণ টোকায় লক্ষ্যভেদ করেন আবিওলা নুরাত। কিন্তু প্রথমার্ধের শেষে রবসনের দুর্দান্ত এক চিপে আবার এগিয়ে যায় বসুন্ধরা কিংস।


দ্বিতীয়ার্ধে আরও বেশি দুর্বল হয়ে পড়ে মোহামেডান। প্রথমার্ধে তাদের মধ্যে যা উদ্যম দেখা গিয়েছিল, পরে সেটাও দেখা যায়নি। ফলে চালকের আসনে বসে পড়ে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে জোনাথান ফার্নান্দেস ও রাউলের আরেকটি করে গোল মিলিয়ে ৪-১ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা।

ads
ads
ads

Our Facebook Page